প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে গোয়েন্দা জালে আলমগীর

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ণ
সিলেটে গোয়েন্দা জালে আলমগীর

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. আলমগীর (৩৫) সিলেটের বালাগঞ্জের রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তিনি আম্বরখানা বড়বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এসময় সুইপার কলোনী গেইটের সামনে থেকে ৪শ ৩৮ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code