নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর সাহেববাজার থেকে দুলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তার হেফাজত থেকে ইয়াবা জব্দ করা হয়েছে।
Manual4 Ad Code
বুধবার (২৯ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেববাজার ঈদগাহ সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দুলাল এয়ারপোর্ট থানার কান্দিপথ এলাকার মৃত রকিব আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
Manual7 Ad Code
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুলালকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।