সিলেটের বাসিয়া নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ
সিলেটের বাসিয়া নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ
editor
প্রকাশিত মে ২, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
কেউ বলে নদী, কেউ বলে খাল। অবশ্য একসময় বড় বড় লঞ্চ নৌকা ইত্যাদিও চলতো বাসিয়ার বুকে। হয়ত মহাকালের প্রবাহে সেই নদী আজ খালে পরিণত হয়েছে। এবার সেই নদীটি তার আগের রূপে ফিরতে যাচ্ছে। খননের পর এই নদীর দুই তীরে লাগানো হবে ৫০ হাজার গাছ। এরমধ্যে ফলদ গাছও থাকবে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া পূণঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Manual8 Ad Code
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাসিয়া খাল খননের উপকারিতার বিষযটি বিস্তারিত তুলে ধরে বলেন, খনন শেষে আমরা এর দুই পারে অন্তত ৫০ হাজার গাছ লাগাবো। এই গছাগুলোর ছায়ায় স্থানীয়রা ঘুরে বেড়াবেন। তাদের অবসর সময়টা কাটাবেন। এমনকি আমরা কিছু ফলদ গাছও লাগাবো, যাতে স্থানীয়রা ফলের স্বাদও উপভোগ করতে পারেন।
Manual6 Ad Code
এই প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন খাতে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।