প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যেসব নদীর পানি বিপৎসীমার ওপরে

editor
প্রকাশিত মে ৩, ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ণ
সিলেটের যেসব নদীর পানি বিপৎসীমার ওপরে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নতি হয়নি। রোববার (৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।

Manual5 Ad Code

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৯ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), এছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬০ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ), সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code