আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ
editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। সম্প্রতি সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশ ও র্যাবের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
Manual4 Ad Code
তিনি বলেন, সাম্প্রতিক ধর্ষণসহ আলোচিত ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এসব অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
রবিবার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
Manual7 Ad Code
কিছু কওমি মাদ্রাসার কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যে মাদ্রাসা, স্থানীয় প্রশাসন এবং সরকার সমন্বিতভাবে কাজ করছে।
অন্যান্য সিটি করপোরেশনের মতো সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১০০ কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ অনুদানের প্রায় ৫৮ লাখ টাকা তুলে দেন তিনি।
Manual2 Ad Code
এ সময় মন্ত্রী আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে সড়ক ও রেলপথে যাতায়াতে জনগণ একযোগে সুফল ভোগ করবে।