হবিগঞ্জে টর্চ জ্বালিয়ে চার গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ
হবিগঞ্জে টর্চ জ্বালিয়ে চার গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ
editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে মাদক বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১০ টার দিকে মাদক বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সাথে চরহামুয়া গ্রামের এক যুবকের বাগবিতণ্ডা হয়।
এরই জের ধরে বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামবাসী স্থানীয় নতুন বাজারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী ও চরহামুয়া গ্রামের পক্ষ নিয়ে বনগাও গ্রামবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Manual5 Ad Code
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। এ সময় কমপক্ষে ১০টি দোকানপাটে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual2 Ad Code
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Manual5 Ad Code
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।