নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ভোর রাতে ১২ বছরের এক শিশুকে ডেকে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে এক যুবক। ওই সময় স্থানীয় কিছু লোক ওই যুবককে বাঁধা দিতে চাইলে সে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের রুখতে বলে।
Manual1 Ad Code
মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে এমনই এক নির্মম ঘটনা ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রেলস্টেশন এলাকায়। এই ঘটনায় ওইদিন সকাল ৬টার দিকে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকার বসবাস করতেন।
Manual1 Ad Code
জানা যায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকেন। মঙ্গলবার (২ জুন) রাত্রে আনুমানিক সাড়ে তিনটার দিকে শিশুটিকে তার সাথে নিয়ে যায়। এবং প্রথমে শিশুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করেন তিনি। ওই সময় স্থানীয় কিছু লোক ওই যুবককে বাঁধা দিতে চাইলে সে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের রুখতে বলেন লোদন। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেফতার করে।
Manual8 Ad Code
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত ওই ১২ বছরের শিশুটি ভবঘুরে। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তারা মাদকসেবক। তারা সকলেই রেল স্টেশন এলাকায় রাতযাপন করেন। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাকিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’