প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাওনা টাকার বিরোধে খুন : খাদিজা পাকড়াও

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ণ
পাওনা টাকার বিরোধে খুন : খাদিজা পাকড়াও

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মিতা বেগম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ জুন) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে খাদিজা বেগমকে (২৩) গ্রেফতার করা হয়। বুধবার (৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত খাদিজাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত খাদিজা বেগম (২৩) সুনামগঞ্জের দিরাইয়ের নতুন বাগবাড়ী এলাকার টিটু মিয়ার স্ত্রী।

Manual5 Ad Code

বুধবার দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, নিহত মিতা বেগম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার বাসিন্দা। গত ২৯ মে সন্ধ্যায় ভিকটিমের ফুপাতো ভাই উজ্জল মিয়া অলি মিয়ার কাছে তার পাওনা সাড়ে ৭ টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অন্যান্য বিবাদীগণসহ উজ্জল মিয়াকে লাঠিসোটা দিয়ে মারপিট করে মারাত্নক জখম করে। তখন জখমী উজ্জল মিয়ার চিৎকার শুনে ভিকটিম ও তার মা ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন। একই দিন আনুমানিক সন্ধ্যায় ভিকটিমের চিৎকার শুনে তার মাতা এগিয়ে এসে দেখতে পান বিবাদীগণ ভিকটিমকে মারপিট করে চুলের মুষ্টি ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

Manual2 Ad Code

এক পর্যায়ে বিবাদী টিটু মিয়া তার হাতে থাকা গাছের ডাল দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথার ডানপাশে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। বিবাদীদের মারপিটের কারনে ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে বিবাদীগণ ভিকটিমকে মৃত ভেবে ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code