হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Manual3 Ad Code
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার প্রবীণ ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ম্যাচের ফল নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
Manual7 Ad Code
এরই জেরে বুধবার দুপুরে দু পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Manual8 Ad Code
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।