প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যে সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
সিলেটের যে সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে ইউপি সদস্য আবুল হোসেন জানান।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৬ নারী বেরিয়ে এলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, আমি নিজে তাদের আটক করি। পরে স্থানীয় মেম্বার এবং কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করি। কিন্তু থানা থেকে জানানো হয়, এ ব্যাপারে তারা কিছু করতে পারবে না, তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে বলেন। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।

Manual3 Ad Code

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে দুই আড়াই বছরের এক শিশুসহ ৬ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code