প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নি*হ*ত

editor
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নি*হ*ত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও এক কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগষ্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪) এবং অটোরিকশা চালক একই উপজেলার লালন আহমদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

Manual1 Ad Code

নিহত নিয়ামতের ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শিরামসি যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনায় সস্ত্রীক তার ভাই ও আয়শা নামের এক ভাতিজি নিহত হয়েছেন।

Manual6 Ad Code

স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রী ৭ জন আহত হন। উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষনা করেন।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুল পাশে এসে ট্যাংক লরিটি অটোরিকশাকে চাপা দিয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, এর আগে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code