প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে গ্রে প্তা র সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জনকে হস্তান্তর

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
সিলেটে গ্রে প্তা র সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ ৪ জনকে হস্তান্তর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) সকালে তাদের হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরীর জল্লারপাড়স্থ হোটেল গ্র্যাণ্ড প্যালেসে অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান (২৮), ভাই আমিনুর রহমান আমিন (৪৫) ও আব্দুস শুক্কুর (৪২) এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন (৪৫)।

Manual5 Ad Code

জানা গেছে, জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।

Manual5 Ad Code

হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে এই হোটেলে উঠেছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code