প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে। মাত্র চারটি টেস্ট খেলেই উঠে এসেছেন ৩৩ নম্বর অবস্থানে।

আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হয়েছে হৃদয়ের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি। পরপর দুই টেস্টে এমন পারফরম্যান্সের ফলেই র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে এই বাংলাদেশি ব্যাটারের।

হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে লিটন দাসের অবস্থানেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নয় ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ২৪ নম্বরে থাকা লিটনই টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটার। তালিকায় তার পরের অবস্থানেই রয়েছেন হৃদয়।

তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের একাধিক ব্যাটার। তিন ধাপ অবনতি হয়ে ৩৫ নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবচেয়ে বেশি পিছিয়েছেন মুমিনুল হক। ১৮ ধাপ হারিয়ে বর্তমানে তার অবস্থান ৫৬তম। বাংলাদেশের আর কোনো ব্যাটারই সেরা ৫০-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি।

 

বোলারদের তালিকায়ও নেই বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান। শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি বোলারের। তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলায় দুই ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তাইজুল ইসলাম।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় চার নম্বর স্থানেই রয়েছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋশভ পান্ত। তার ঠিক পরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো ব্যাটিং করে ১৫তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। অন্যদিকে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code