প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: এমপি তাহশিনা রুশদীর

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ণ
বিশ্বনাথের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: এমপি তাহশিনা রুশদীর

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, সকল ধর্মের মানুষের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মনে রাখতে হবে কোন নাগরিককে ধর্মের ভিত্তিতে ছোট বা অবহেলিত করা যাবে না। বিএনপি সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীরা বিগত ১৫ বছর অবমূল্যায়নের শিকার হয়েছেন। তবে এখন সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যপী সিলেটের বিশ্বনাথ উপজেলার শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ভক্তিময় পরিবেশে লামাকাজী ইউনিয়নের দুটি মণ্ডপ, বৈরাগীবাজার আখড়া মন্দির, জানাইয়া পূজামণ্ডপ, কালীগঞ্জ কালীমন্দির, উপজেলা সদর মণ্ডপ ও পুরানবাজার শ্রীশ্রী শনি মন্দির পরিদর্শন করেন। প্রতিটি স্থানে পূজার্চীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান।
এমপি তাহশিনা রুশদীর আরও বলেন, উৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রতিবেশীদের মিলনের, ভালোবাসার ও সামাজিক ঐক্যের উৎসব। মন্দিরের পুজারিদের উদ্দেশ্যে তিনি বলেন, পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং সবাই নিরাপদে উৎসব উপভোগ করুন, এটাই সবার দায়িত্ব।
এরআগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশ্বনাথ  উপজেলার ২৩টি মন্দিরে ৬০০ কেজি করে চাল ও ১৫০ শাড়ি বিতরণ করেন।

Manual5 Ad Code

দিনব্যাপী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি  আবদুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান. লিলু মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক  গৌছ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, আসাদুজ্জামান নূর, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, পৌর বিএনপির যুগ্মসম্পাদক  আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সহ সভাপতি নিশি কান্ত পাল,  নবেন্দু দে মিন্টু, বিশ্বনাথ উপজেলা কমিটির সভাপতি  সুনিল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেসহ পুজা কমিটির নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি  রঞ্জন দাশ, সদর পুজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পি,শনি মন্দিরের সভাপতি  বিজয় কান্ত দে, পরিচালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ পাল।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code