বিয়ানীবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
বিয়ানীবাজারে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি পলাতক
editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
Manual2 Ad Code
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual1 Ad Code
বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার শিশুর বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় এ মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। ভিকটিমের পরিবার ও ধর্ষক কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। তারা সুপাতলা গ্রামে পাশাপাশি কলোনীতে বসবাস করেন।
Manual7 Ad Code
ওই শিশুর পিতা বলেন, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফখরুল ইসলামের কলোনীতে এ ঘটনা ঘটে। ধর্ষক ফরিদ মিয়া (৫০)-কে ভিকটিম শিশু দাদা বলে ডাকে। তিনি আরোও বলেন, ফরিদ মিয়া ঘটনার সময় ওই শিশুকে ডেকে নিয়ে যান। ধর্ষণের শিকার শিশুর অবস্থা খারাপ হলে এদিন বিকেলে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দিলে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়। শনিবার তিনি নিজে বাদী হয়ে ফরিদ মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করছি।