প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট এসআরবির হাতে ধরা পড়ল যুবক- যুবতী

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ণ
সিলেট এসআরবির হাতে ধরা পড়ল যুবক- যুবতী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির কাছে খবর ছিল জানকী ভরের ঘরে মাদক ক্রয়- বিক্রয়ের জন্য কিছু লোক জড়ো হয়েছে। তারা সেখানে অভিযান চালায় এবং জানকীসহ অপর একজনকে আটক করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সংবাদ মাধ্যম

Manual3 Ad Code

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার সুরমা চা বাগানের মৃত রাজকুমার ভরের মেয়ে জানকী ভর (৩০) ও গোয়াছনগর এলাকার মৃত জারু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩০)।

Manual8 Ad Code

এসময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।
এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দু’জনে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code