প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ট্রাক চালকের, হেলপার আহত

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ট্রাক চালকের, হেলপার আহত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেপরোয়া ওভারটেকিংয়ের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ায় ট্রাকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকটির হেলপারও গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকার স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত ট্রাকচালকের নাম মো. ইসমাইল (৪০) এবং আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তারা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা। রবিবার রাত ৯টার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে সড়কে একটি ট্রাকের ওপর কাভার্ড ভ্যানটিকে উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ড ভ্যানটি সড়কে এঁকেবেঁকে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পাশের ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক প্রাণ হারান এবং হেলপার আহত হন।

এদিকে, ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনার পরপরই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা।

Manual5 Ad Code

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code