যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টার করছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম। রবিবার রাতে বিমানবন্দরে যাওয়ার পর গ্রেপ্তার হন তিনি।
পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ডে যাওয়ার জন্য রাতে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। তিনি ইমিগ্রেশনে এলেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Manual7 Ad Code
গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে।