প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ণ
পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

Manual1 Ad Code

জেলা প্রতিনিধি :
প্রায় ৫ মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

Manual8 Ad Code

পরে সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সাধারণত ৩-৪ মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এবারও দানের পরিমাণে নতুন রেকর্ড হয়েছে। দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মোট ৫১ বস্তা করা হয়েছে। এসব টাকা গণনার পর মোট দানের পরিমাণ জানা যাবে।

Manual5 Ad Code

বিজ্ঞাপন

Manual4 Ad Code

গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছিল।

পাগলা মসজিদ শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, একনিষ্ঠ নিয়তে এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মসজিদে মানত করেন। শুধু টাকা-পয়সা নয়, অনেকে স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে।

প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code