প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাকরাইল মসজিদ থেকে ইজতেমার তারিখ ঘোষণা

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ০১:১০ অপরাহ্ণ
কাকরাইল মসজিদ থেকে ইজতেমার তারিখ ঘোষণা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীরা।

Manual5 Ad Code

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। তার কার্যক্রম চলমান আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় তিনি বর্তমান সরকারের নীরবতাকে দোষারোপ করে বলেন, ফ্যাসিবাদী প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত। এ ছাড়াও ২০১৮ সালের ঘটনার যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে ২০২৪ এর পুনরাবৃত্তি হতো না।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিলসহ সাদপন্থিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয়। আগামী ২৫ জানুয়ারি ওলেমা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code