প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ণ
আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল আজ। তবে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করেন তারা।

এর আগে বুধবার রাতভর আন্দোলনের পর আজ সকালে সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Manual7 Ad Code

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা শিক্ষা বোর্ডের সামনের সড়ক, বকশী বাজার মোড় এবং আশপাশের গলির প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে রেখেছেন শিক্ষার্থীরা। এতে বকশীবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজারের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

Manual1 Ad Code

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

Manual4 Ad Code

এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ৮৫০ জনের বিচার শেষ হয়। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code