প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জুড়ীতে মানসিক ভা/র/সা/ম্য/হীন নারীর সন্তান প্র*স*ব!

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
জুড়ীতে মানসিক ভা/র/সা/ম্য/হীন নারীর সন্তান প্র*স*ব!

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে মানসিক ভারসাম্যহীন চল্লিশোর্ধ মহিলা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকটি মা পেলেও বাবা পায়নি!

Manual4 Ad Code

ঘটনাটি রবিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে ঘটেছে। ফজরের নামাজ শেষে সড়কে পায়চারী করা মুসল্লীরা বিষয়টি দেখতে পেয়ে চিকিৎসার জন্য মা ও ছেলেকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মা ও নবজাতককে দেখতে হাসপাতালে যান এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন।

Manual1 Ad Code

জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান- ফজরের নামাজ শেষে মর্নিং ওয়াকে বের হলে ভবানীগঞ্জ বাজারে জহুর আলী মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন মহিলার কোলে সদ্য প্রসব হওয়া পুত্র সন্তানটিকে দেখতে পাই। সাথে সাথে ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা দেওয়ান আইনুল হক মিনু এবং ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সদস্য আসমত আলীসহ কয়েকজন মিলে মা ও নবজাতককে চিকিৎসা সেবার জন্য জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে নবজাতকটিকে এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়ে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন- মাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code