প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩৮২০ পিস ইয়াবাসহ আটক ১

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩৮২০ পিস ইয়াবাসহ আটক ১

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে।

Manual5 Ad Code

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও সিএনজির মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা।

Manual2 Ad Code

আটক ব্যক্তি হলেন মোঃ আব্দুস সালাম (৫৫)। তিনি পশ্চিম বটুলী গ্রামের বাসিন্দা, ডাকঘর ফুলতলা, থানা জুড়ী, জেলা মৌলভীবাজার। তার পিতার নাম মোঃ ওসমান আলী।

Manual8 Ad Code

আটককৃত আসামিসহ জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code