প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জুড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় মহিলার মৃত্যু

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:১২ অপরাহ্ণ
জুড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় মহিলার মৃত্যু

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাইভেট কারের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সন্ধ্যায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের মনতৈল রইছ আলীর কালভার্ট এলাকায় ঘটে। নাছিমা উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল কলাবাড়ি এলাকার মকবুল আলীর স্ত্রী।

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- নাসিমা বেগম তার এক ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করিয়ে কালিনগর গ্রামে জনৈক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি যাবার জন্য বিকেলে রইছ আলীর কালভার্ট এর নিকট এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে মহিলাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

Manual6 Ad Code

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code