স্টাফ রিপোর্টার:
জামায়াত কখনো গুপ্ত সংগঠন ছিল না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
Manual4 Ad Code
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
Manual2 Ad Code
সমাবেশে গোলাম পরওয়ার বলেন, জামায়াত কখনো গুপ্ত ছিল না। যারা বিভিন্ন আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার কথা বলেন, তাদের বক্তব্য জনগণ বিবেচনা করবে।
Manual7 Ad Code
গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর মাধ্যমে বিএনপিকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তার মতে, সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার বাস্তবায়নই দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর কার্যকর উপায়।
Manual5 Ad Code
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই আন্দোলনের চেতনা থেকে সরে এসেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা সেই অঙ্গীকার ভুলে গেছে বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ারের দাবি, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। কিন্তু এখন অনেক দলই সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
তিনি আরও বলেন, কেবল আইনের আংশিক সংশোধন নয়, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার প্রয়োজন। তার ভাষ্য, এ ধরনের সংস্কার বাস্তবায়িত হলে রাষ্ট্রক্ষমতা কোনো একক সরকারের হাতে কেন্দ্রীভূত হওয়ার সুযোগ কমে আসবে।