গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি ইরান সাতদিনের মধ্যেই খুলে দেবে। তবে, এর পরিবর্তে আমেরিকাকে এর সামরিক আগ্রাসন কমাতে হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইরানি কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
Manual3 Ad Code
এর আগে, রোববার ইরান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, আমেরিকা এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এর সীমাহীন প্রতিশোধ নেওয়া হবে বলে ওই সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তেহরান।
Manual8 Ad Code
ডন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই শীর্ষ ইরানি কর্মকর্তা বলেন, আমেরিকাকে এটা ঘোষণা করতে হবে যে তারা এ সমস্যার সমাধান কূটনীতি দিয়ে করতে চায়। এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে এবং কীভাবে এ বিষয়ে অগ্রসর হওয়া যায় সে ব্যাপারে একটি রূপরেখা দিতে হবে।
Manual8 Ad Code
তিনি আরও জানান, বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে রয়েছে এবং আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাদের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
Manual8 Ad Code
এদিকে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেছেন, ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু, জাতির প্রয়োজনে ইরান সমঝোতার জন্যও তৈরি। আলোচনার টেবিলও আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে যেটা বাস্তব সেটা হচ্ছে, আমরা যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত। আইআরজিসি নিজেকে লম্বা যুদ্ধের জন্য তৈরি করেছে।