প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সুনীল ছেত্রী ভালো খেলোয়াড়, কিন্তু আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে: জামাল ভূইয়া

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
সুনীল ছেত্রী ভালো খেলোয়াড়, কিন্তু আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে: জামাল ভূইয়া

Manual3 Ad Code

স্পোটস ডেস্ক:
হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেললেও বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই হামজা বলেন, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।

Manual4 Ad Code

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে, সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই বিষয়ে জামাল ভূইয়া বলেন, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’

Manual6 Ad Code

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারাদেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code