প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

একাদশে হামজা এখানো চূড়ান্ত নয়: হাভিয়ের কাবরেরা

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
একাদশে হামজা এখানো চূড়ান্ত নয়: হাভিয়ের কাবরেরা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে পা রেখেই ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। হামজা চৌধুরী সেখানে ২৬ ঘণ্টা কাটানোর পর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন তিনি। এরপর আজ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। সংবাদিকদের কোচ হ্যাভিয়ের কাবরেরা জানান, ভারতের বিপক্ষে তাকে প্রথম একাদশে রাখা হবে কি-না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না।

Manual1 Ad Code

বুধবার (১৯ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বললেন, পাঁচটা ট্রেনিং সেশন বাকি। আমরা এখনও ফাইনাল লাইনআপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হামজার জন্য।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, দুইদিন হলো বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। এরমধ্যে দেশে এসেই তিনি প্রথমে তার গ্রামে বাড়ি সিলেটে যান। সেখানে স্থানীয় হাজারো মানুষের সংবর্ধনা তিনি গ্রহণ করেন। এই ব্যস্ত সময়ের কারণে তিনি বাংলাদেশ টিমের সঙ্গে এখনো অনুশীলনে অংশ গ্রহণ করতে পারেনি। এমনকি দলের সদস্যদের সঙ্গেই দেখে আজ। তবে ভারত ম্যাচের আগে এখনও পাঁচটি সেশন অনুশীলন করবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূলত প্রস্তুতির ঘাটতির কারণেই এমনটা বলেছেন কাবরেরা।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code