‘প্রিয় বন্ধু’ তামিমকে নিয়ে ফেসবুকে যা লিখলেন সাকিব
‘প্রিয় বন্ধু’ তামিমকে নিয়ে ফেসবুকে যা লিখলেন সাকিব
editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
স্পোর্টস ডেস্ক:
একপ্রকার ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন তামিম ইকবাল। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত-সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে বাইশগজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে এবার নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
Manual5 Ad Code
সোমবার (২৪ মার্চ) রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”
Manual3 Ad Code
তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”
Manual8 Ad Code
“তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”- যোগ করেন সাকিব।
এর আগে নিজের জন্মদিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, “আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!।”
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
Manual3 Ad Code
সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।