প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

র‍্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০২:৫২ অপরাহ্ণ
র‍্যাঙ্কিং থেকে কাটা পড়লো সাকিবের নাম

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টির র্যা ঙ্কিং থেকে বাদ পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বাদ পড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু এখনও ওয়ানডে চালিয়ে সাকিবের এই সংস্করণের র্যা র‍্যাঙ্কিংয়ে না থাকা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে আইসিসির নিয়ম অনুযায়িই সাকিবের নাম কাটা পড়েছে।

Manual8 Ad Code

বুধবার র্যা র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট র্যা র‍্যাঙ্কিংয়ে নাম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যা র‍্যাঙ্কিংয়ে অনুপস্থিত সাকিব। টেস্টের ব্যাটিং র্যা র‍্যাঙ্কিংয়ে তিনি ৫৫ ও বোলিং র্যা র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে আছেন।

Manual7 Ad Code

আগামী বছরের ফেব্রুয়ারীতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডেকে বিদায় জানাবেবন সাকিব। তবে এখনই তার র্যা র‍্যাঙ্কিংয়ে না থাকার কারণ আইসিসির নিয়ম। যেখানে বলা হয়েছে কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র্যা র‍্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র্যা ঙ্কিং থেকে।

২০২৩ সালের ৬ই নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। ম্যাচসেরাও হন তিনি। একই ম্যাচে আঙুলের চোট পান এই অলরাউন্ডার। এরপর টেস্টে ফিরলেও আর ওয়ানডে খেলেননি সাকিব। ফলে টানা ১২ মাস এই সংস্করণের বাইরে তিনি। এ কারণেই বাদ পড়েছেন র্যা ঙ্কিং থেকে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code