প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

Manual5 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

 

Manual6 Ad Code

১৮৩। লক্ষ্যটা বড় মনে হলেও তা বেশ স্বাচ্ছন্দ্যেই করে দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখে ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল টাইগাররা।

Manual6 Ad Code

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার নজির ছিল টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টস হেরে শুরুতে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দলীয় ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে এই টার্গেট কাঙ্ক্ষিতই ছিল। যদিও নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা দেখে মনে হচ্ছিল তাদের দলীয় রানটা দুইশ ছুঁয়ে ফেলবে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬১ রান করার পর ১০ ওভার শেষ হওয়ার আগেই দলীয় একশ রান ছুঁয়ে ফেলে সফরকারীরা।

উইকেট হারালেও রানের গতি সচল রাখে নিউজিল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। এছাড়াও অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন দায়িত্বশীল ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

Manual7 Ad Code

লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ভালো সূচনা করে বাংলাদেশও। দুই টাইগার ওপেনার শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান, পাওয়ার প্লেতে ৪৪ রান জমা করে টাইগাররা, তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ন্যাথান স্মিথের শিকার হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। ১৬ বলে ১৭ রানে এসেছে সাইফের ব্যাট থেকে।

আরেক ওপেনার তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে নবম ওভারের পঞ্চম বলটি ইশ সোধি ছোঁড়েন মিডল স্টাম্প বরাবর। বলটি পুল শট করতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল ব্যাটে না লাগায় সরাসরি মিডল স্টাম্প আঘাত করে। ১৫ বলে ২১ রান করেই সাজঘরের পথ ধরেন লিটন।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি। দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে টাইগারদের রানের গতি সচল থাকে। মূলত এই জুটির ওপর ভরসা করেই জয়ের আশা দেখতে থাকে বাংলাদেশের সমর্থকেরা।

কিন্তু ১৫তম ওভারের শেষ বলে জশ ক্লার্কসনের শিকার হন ইমন। ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮২/৬; ক্লেভার ৫১, ক্লার্ক ৫১; রিশাদ ২-৩২, মাহেদি ১-৩১

বাংলাদেশ: ১৮ ওভারে ১৮৩/৪; হৃদয় ৫১*, শামীম ৩১*; সোধি ২-৪০, ক্লার্কসন ১-২৮

Manual8 Ad Code

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code