প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৩ ম্যাচ হাতে রেখে ২১তম লিগ শিরোপা ইন্টার মিলানের

editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ
৩ ম্যাচ হাতে রেখে ২১তম লিগ শিরোপা ইন্টার মিলানের

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক :
এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা। সমীকরণ বেশ সহজ। তাই উৎসবের প্রস্তুতি নিয়েই পার্মার বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। ২-০ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সিরি ‘আ’তে এটি তাদের ২১তম শিরোপা।

Manual5 Ad Code

রোববার (৩ মে) ঘরের মাঠ সান সিরোতে বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন।

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। পরের তিন ম্যাচ ইন্টার হারলে আর নাপোলি জিতলেও শীর্ষে নড়চড় হবে না।

Manual6 Ad Code

সিরি ‘আ’তে ৩৬ শিরোপা নিয়ে সবার ওপরে আছে জুভেন্টাস। এরপরই ইন্টার, ১৯ শিরোপা নিয়ে তিনে এসি মিলান। এ দিন শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে পুরো মিলান শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

শিরোপা নিশ্চিত হওয়ার পর দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনে জড়ো হয় ইন্টার মিলানের হাজারো সমর্থক
চ্যাম্পিয়ন হয়ে ইন্টারের অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। কারণ গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। আমরা যেসব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারতাম, সবগুলোতেই হতাশ হতে হয়েছিল। এরপর আবার নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code