এমবাপেকে নিতে চেয়েছিল বার্সা, ‘প্রাথমিক চুক্তি’ হয়েছিল ভিনিসিয়ুসের সঙ্গে
এমবাপেকে নিতে চেয়েছিল বার্সা, ‘প্রাথমিক চুক্তি’ হয়েছিল ভিনিসিয়ুসের সঙ্গে
editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ সময় ধরে তরুণ-প্রতিভাবান ফুটবলারদের পর্যবেক্ষণে রাখে বড় ক্লাবগুলো। সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের রাডারেও একই ফুটবলার থাকতে পারেন। তেমনই একটি চাঞ্চল্যকর দাবি হাজির করেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়ুস জুনিয়র এবং কিলিয়ান এমবাপেকেও প্রাথমিক অবস্থায় নিতে চেয়েছিল বার্সা।
Manual1 Ad Code
এমনকি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনির সঙ্গে কাতালান ক্লাবটি প্রাথমিক চুক্তিতেও পৌঁছেছিল বলেও দাবি বার্তোমেউর। পরবর্তীতে ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের তৎকালীন কোচ জিনেদিন জিদান পরের বছর বয়স ১৮ পূর্ণ হওয়া সাপেক্ষে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিসিয়ুসের চুক্তি স্বাক্ষর করানোয় ভূমিকা রাখেন। ওই সময়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে সফলতা ধরে রাখার লক্ষ্যে রিয়ালের নজর ছিল তার দিকে।
Manual1 Ad Code
বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ
এ ছাড়া বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন ফরোয়ার্ডে পরিণত হয়েছিলেন ভিনিসিয়ুস। ২০১৯ সালে তিনি নিজেও স্বীকার করেছিলেন, বার্সা থেকে বড় অর্থের প্রস্তাব পেলেও, বেশি সুযোগ পাওয়ার ভাবনায় রিয়াল মাদ্রিদে যোগ দেন। ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলার বিষয়টি সম্প্রতি সামনে এনেছেন ২০১৪-২০২০ সালে বার্সার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বার্তোমেউ। এসব বিষয়ে কথা বলেছেন ইএসপিএন দেপোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে।
Manual2 Ad Code
বার্তোমেউ বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র আমাদের (বার্সেলোনা) পছন্দের তালিকায় ছিলেন। আমরা তার পরিবার এবং এজেন্টদের সঙ্গে কথা বলেছি এবং প্রকৃতপক্ষে একটি প্রাথমিক সমঝোতাও হয়ে গিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ সম্ভবত বার্সেলোনার চেয়ে আরও ভালো প্রস্তাব দিয়ে ভিনিসিয়ুসকে লুফে নেয়।’ এখন পর্যন্ত ‘লস ব্লাঙ্কোসদের’ হয়ে আট মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭২টি ম্যাচে ভিনিসিয়ুস ১২৭ গোল এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন। বড় ভূমিকা রেখেছেন রিয়ালের লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়েও।
Manual8 Ad Code
এদিকে, বেশ কয়েক বছরের নাটকীয়তার পর ২০২৪ সালের জুন মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ২০১৭ সালে তিনি মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। তার আগে এমবাপেকে নিজেদের রাডারে রেখেছিল বার্সা। সেই সময়ের কথা জানিয়ে বার্তোমেউ বলেন, ‘মোনাকো ওই সময়ে বড় অঙ্ক (অর্থ) চেয়েছিল, যা বার্সা দিতে পারত। তখন আমরা এমন ক্লাব ছিলাম, যারা সবচেয়ে বেশি আয়ত করত, সর্বোচ্চ অনুপাতে। আমাদের খুব ভালো আর্থিক অবস্থা ছিল সত্যিকার অর্থে।’
‘আমার মনে আছে এমবাপের বাবার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, কিন্তু পিএসজি তখন মোনাকোর ওপর অনেক চাপ প্রয়োগ করছিল। আমার মনে হয়েছিল এমবাপে নিজেও সম্ভবত পিএসজিতে যাওয়া পছন্দ করবে, ফ্রান্স দলের মতো। পরে আমরা উসমান দেম্বেলের সঙ্গে আলোচনা শুরু করি, তার জন্য আবার কোচ আগ্রহ দেখিয়েছেন’, আরও যোগ করেন সাবেক বার্সা প্রধান। ২০১৭-২৩ সালে বার্সায় ছিলেন দেম্বেলে, বর্তমানে তিনি পিএসজিতে খেলছেন এবং ব্যালন ডি’অর জিতেছেন গত মৌসুমে।