প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ণ
ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :
মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ওয়েসলি। বেঞ্চে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় তাকে। হয়তো বুঝেই গিয়েছিলেন, তার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ! তা-ই হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ২২ বছর বয়সী ফুলব্যাক। তার পরিবর্তে মিডফিল্ডার এডারসনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

Manual5 Ad Code

গত শনিবার মিসরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের প্রীতি ম্যাচে ওয়েসলি বাম কুঁচকির চোটে পড়েন। সিবিএফ জানিয়েছে, ‘ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করছে যে, ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফরা গত রবিবার খেলোয়াড় ওয়েসলিকে পুনরায় পরীক্ষা করেছেন এবং তার ইমেজিং টেস্ট (পরীক্ষা-নিরীক্ষা) করা হয়েছে।’ তারা যোগ করেছে, ‘এমআরআই রিপোর্টে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে।’

ওয়েসলির বিশ্বকাপ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্তের নামও একই সময়ে ঘোষণা করেছে তারা, ‘এই রোগ নির্ণয়ের প্রেক্ষিতে, সিবিএফ খেলোয়াড় এডারসনকে দলে ডাকার ঘোষণা দিচ্ছে, যিনি এই সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।’ আটালান্টার ২৬ বছর বয়সী এডারসন সর্বশেষ ২০২৫ সালের মার্চ মাসে তার তিনটি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন।

Manual6 Ad Code

পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ ‘সি’-তে তারা হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code