প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এক ম্যাচে ব্রাজিলের ৮ জনকে রেড কার্ড

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ণ
এক ম্যাচে ব্রাজিলের ৮ জনকে রেড কার্ড

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফুটবলে নান্দনিকতার জন্য পরিচিত ব্রাজিল। কিন্তু মঙ্গলবার রাতে এক প্রীতি ম্যাচ খেলতে নেমে মাঠের চরম বিশৃঙ্খলার কারণে বিতর্কিত হলো তাদের নারী দল। যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হার সঙ্গে দেখাতে হলো ৮টি লাল কার্ড।

ম্যাচটি শেষ হয়েছে চরম উত্তেজনা, বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচে খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিল দলের আটজন সদস্য রেড কার্ড দেখেন। ম্যাচের পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশকেও।

Manual7 Ad Code

ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। সেটাও আত্মঘাতী গোলে। ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের শুরুতে এমন কিছু হবে তেমন আঁচ পাওয়া যাচ্ছিল। দুই দলের ফুটবলাররাই মাঠের সুন্দর ফুটবলের পরিবর্তে পেশিশক্তি প্রদর্শনীতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ব্রাজিল দলের মোট আটজন সদস্য, খেলোয়াড় ও স্টাফ রেড কার্ড দেখেন। স্বাগতিক দল ম্যাচ শেষ করে মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে।

খেলা শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ব্রাজিলিয়ান খেলোয়াড়রা প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামসহ পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসও বহিষ্কৃতদের তালিকায় ছিলেন। প্রথমার্ধে জার্সির রঙ নিয়ে বিতর্কের সময় তিনি হলুদ কার্ড দেখেন। পরে ৭৭তম মিনিটে বল দূরে লাথি মারায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার সঙ্গে দলের আরও তিনজন স্টাফকেও লাল কার্ড দেখানো হয়।

Manual6 Ad Code

অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় ব্রাজিলের ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এরপর তারসিয়ানে যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে রেফারি পাওলা সেবোলাদা লোপেজের সঙ্গে তর্কে জড়ানোর কারণে ব্রাজিলের ফরোয়ার্ড কেরোলিনকেও বহিষ্কার করা হয়। একইভাবে বিদ্রূপাত্মকভাবে হাততালি দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখেন লুদমিলা।

Manual2 Ad Code

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ এমা হায়েস বলেন, ব্রাজিলের প্রতি আমার অনেক সম্মান রয়েছে এবং এটি এমন একটি অভিজ্ঞতা, যা আমি কখনও ভুলব না।

এই ম্যাচের আগে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।

আগামী বছর ফিফা বিশ্বকাপ ২০২৭ আয়োজন করবে ব্রাজিল। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হেপস বলেন, আমি আশা করি বিশ্বকাপের ফাইনাল এমন দৃশ্যের সাক্ষী হবে না।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code