প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সপ্তম বিশ্বকাপ নাকি অবসর? জানালেন মেসি

editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
সপ্তম বিশ্বকাপ নাকি অবসর? জানালেন মেসি

Manual5 Ad Code
ডিজিটাল ডেস্ক  : 

অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে নেমে তিনি গড়েছেন আরেকটি অনন্য কীর্তি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলেছেন। একদিন পর সেই রেকর্ডে ভাগ বসান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ান মেসিই। আলজেরিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নতুন করে শিরোনামে উঠে আসেন আর্জেন্টাইন মহাতারকা।

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

Manual6 Ad Code

চার দিন পর ৩৯ বছরে পা দেবেন মেসি। অন্যদিকে রোনালদো পেরিয়ে গেছেন ৪১ বছর। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারা কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন? পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে জল্পনা থাকলেও মেসি বিষয়টি একেবারে উড়িয়ে দিয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি স্পষ্ট ভাষায় বলেন, ‘না (সপ্তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা) । এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

Manual7 Ad Code

নিজেকে এত বছর ধরে শীর্ষ পর্যায়ে ধরে রাখার রহস্যও জানিয়েছেন তিনি। মেসির ভাষায়, ‘আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। প্রতিযোগিতা করেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।’

Manual2 Ad Code

২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আসর। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে এবার প্রথমবারের মতো দুটি মহাদেশের ছয়টি দেশ এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকবে। মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষের বিশেষ আয়োজন হিসেবে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

তবে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই দেখছেন বাড়তি প্রাপ্তি হিসেবে।

Manual7 Ad Code

মেসির কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।’

গোল করছেন, আনন্দে ভাসছেন, আবার আবেগে কাঁদছেনও। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির প্রাপ্তির খাতা প্রায় পূর্ণ। তবু তিনি মাঠে আছেন, লড়াই করছেন, নতুন ইতিহাস লিখছেন। আর সেই কারণেই ফুটবল বিশ্বের চোখ এখনো তার দিকেই।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code