প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কুরাসাও

editor
প্রকাশিত জুন ২১, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ
ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কুরাসাও

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের এক রোমাঞ্চকর ম্যাচে বড় অঘটনের জন্ম দিল টুর্নামেন্টের নবাগত দল কুরাসাও। ফেভারিট ইকুয়েডরকে ০-০ গোলে রুখে দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় অঞ্চলের এই দেশ।

Manual6 Ad Code

জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করা কুরাসাওকে এই ম্যাচে অনেকেই খাতা-কলমে পিছিয়ে রেখেছিলেন। তবে মাঠে ডিফেন্সের অদম্য দেওয়াল তুলে সেই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে তারা। ম্যাচজুড়ে ইকুয়েডরের একের পর এক আক্রমণ বুক চিতিয়ে প্রতিহত করেছেন কুরাসাওয়ের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম।

ম্যাচে ইকুয়েডরের আক্রমণভাগের তারকা এনার ভ্যালেন্সিয়া ও কেভিন রদ্রিগেজদের একাই হতাশ করেন এলোয় রুম। পুরো ম্যাচে তিনি অবিশ্বাস্যভাবে ১৫টি নিশ্চিত গোল সেভ করেন। প্রথমার্ধ থেকেই বল দখলে এগিয়ে থাকা ইকুয়েডর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ম্যাচের ৬৫ মিনিটে কেভিন রদ্রিগেজের হেড ও এনার ভ্যালেন্সিয়ার শট পরপর দুইবার ঠেকিয়ে কুরাসাওকে ম্যাচে টিকিয়ে রাখেন রুম। ৮৯ মিনিটে ইকুয়েডরের বদলি খেলোয়াড় জর্ডি কাইসেডোর একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে জয়বঞ্চিত হয় লা ত্রি-রা।

Manual1 Ad Code

পাল্টা আক্রমণে কুরাসাও-ও চমক দেখানোর চেষ্টা করেছিল। ম্যাচের ৭৫ মিনিটে জুনিনহো বাকুনার একটি জোরালো শট কোনোমতে রক্ষা করেন ইকুয়েডরের গোলরক্ষক হের্নান গালিন্দেজ। শেষ বাঁশি বাজার সাথে সাথেই উৎসবে মেতে ওঠে কুরাসাও শিবির।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘ই’ থেকে শক্তিশালী জার্মানি সরাসরি পরের রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের জন্য নকআউট পর্বের পথ এখন বেশ কঠিন হয়ে পড়ল। তবে কানসাস সিটির এই রাতটি কুরাসাওয়ের ফুটবল ইতিহাসের পাতায় রূপকথা হিসেবে লেখা থাকবে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code