স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর শেষ ৩২ নিশ্চিত করল গতবারের রানার্সআপ ফ্রান্স। সোমবার (২২ জুন) ইরাককে ৩-০ গোলে হারিয়েছে দেশমের দল।
Manual1 Ad Code
জোড়া গোল করেছেন এমবাপ্পে, বাকি গোলটি এসেছে দেম্বেলের পা থেকে। আবহাওয়াজনিত কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।
ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। বিরতির পর মাঠে নেমেই আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফরাসিরা।
Manual1 Ad Code
৫৪ মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। আহমেদ কাসেমের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক আহমেদ বাসিল। বল পেয়ে উসমান দেম্বেলে নিঃস্বার্থভাবে পাস বাড়িয়ে দেন এমবাপ্পেকে, আর ফরাসি অধিনায়ক সহজেই বল জালে পাঠান।
Manual3 Ad Code
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন। বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকায় এখন তাঁর সামনে আছেন কেবল লিওনেল মেসি, যার গোলসংখ্যা ১৮।
Manual6 Ad Code
এর কিছুক্ষণ পরই নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের চমৎকার পাস থেকে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন তিনি।
টানা দ্বিতীয় জয় পাওয়া ফ্রান্স শেষ ষোলোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই ইরাকের জন্য আরও কঠিন হয়ে গেল।