প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ণ
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের নাম লিখলেন নতুন উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস, এরপর আরও এক গোল, আর শেষদিকে একটুর জন্য হাতছাড়া হলো হ্যাটট্রিক। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল।

Manual1 Ad Code

ম্যাচের ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলেই গড়ে ফেলেন অনন্য রেকর্ড, টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার তিনি।
১৭ মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান বাড়ান। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও গোলের ধারা থামেনি। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতে ব্যবধান হয় ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন করেন ৫-০।

Manual5 Ad Code

পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। তবে ব্যক্তিগতভাবে আলো কেড়েছেন রোনালদোই। একাধিক সুযোগ তৈরি করেছেন, শট নিয়েছেন বেশ কয়েকটি। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছেও চলে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি আর যোগ হয়নি।

Manual5 Ad Code

এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি, পেছনে ফেলেছেন ইউসেবিওকে।

৪১ বছর বয়সেও এমন পারফরম্যান্স যেন নতুন করে প্রমাণ করল, বড় মঞ্চে রোনালদো এখনও কতটা কার্যকর। দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নকআউট পর্বের পথে শক্ত অবস্থান তৈরি করেছে পর্তুগাল।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code