স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মিসর ও ইরান। এই ফলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিসর, আর ইরানকে অপেক্ষা করতে হচ্ছে সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠার সম্ভাবনা নিশ্চিত হওয়ার জন্য।
Manual1 Ad Code
গ্রুপ পর্বে অপরাজিত থেকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেছে মিসর। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জয় এবং বেলজিয়াম ও ইরানের বিপক্ষে দুটি ড্র নিয়ে ‘ফারাওরা’ নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে।
Manual1 Ad Code
অন্যদিকে, ইরানও গ্রুপ পর্বে অপরাজিত থেকেছে। নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে তিনটি ম্যাচই ড্র করেছে ‘টিম মেল্লি’। তবে শেষ ম্যাচে পাওয়া এক পয়েন্ট তাদের সরাসরি পরের রাউন্ডে তুলতে যথেষ্ট হয়নি। এখন সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিতে অন্য গ্রুপগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে তাদের।
Manual7 Ad Code
এদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। একই সঙ্গে এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের।