জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির
জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির
editor
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
স্পোর্টস ডেস্ক :
গ্রুপপর্বের ম্যারাথন ৭২ ম্যাচের রোমাঞ্চ শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। যেখানে প্রতি ম্যাচেই একটি করে দল বাড়ির পথ এবং অপর দল শেষ ষোলোয় উঠবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে আজ (সোমবার) রাতে এশিয়ান জায়ান্ট জাপানের মুখোমুখি হবে। ম্যাচটিতে নেইমার জুনিয়রকে আরও বেশি সময় পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি।
হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় লড়বে ব্রাজিল-জাপান। ম্যাচের আগে নিজের অন্যতম প্রধান তারকাকে নিয়ে সেলেসাও কোচ আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’
Manual1 Ad Code
গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচটি দিয়ে ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফেরেন নেইমার। ৭৫ মিনিটে তাকে বদলি নামানো হয়। তবে নকআউটে জাপানের বিপক্ষে এই প্রাণভোমরাকে আরও বেশিক্ষণ পাওয়ার ইঙ্গিত দিলেন আনচেলত্তি। নিজেদের সর্বশেষ ম্যাচে টোকিওতে জাপানের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচের অভিজ্ঞতা এবং বিশ্বকাপের নকআউটে ব্যর্থ হলে কী ঘটবে সে বিষয়ে স্পষ্ট ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।
আনচেলত্তি বলছেন, ‘আমাদের ভালো অভিজ্ঞতা আছে যে, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের জন্য আমাদের পূর্ণ সমর্থন আছে এবং প্রস্তুতিটাও ফাইনাল খেলার মতো করেই নিচ্ছি, কারণ আমাদের কাছে এটা ফাইনালের মতো। আমাদের শক্তিশালী মানসিকতা ও হৃদয় প্রয়োজন। নকআউট ম্যাচ জিততে যা করা প্রয়োজন সবকিছুর জন্য প্রস্তুত, হতে পারে অতিরিক্ত সময় খেলা কিংবা পেনাল্টি। দল প্রস্তুত, অনুপ্রাণিত ও আত্মবিশ্বাসী। তবে এই প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই খুব কঠিন।’
Manual4 Ad Code
শুরুর একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় সেটি চূড়ান্ত হয়। দিন শেষে আমরা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’
Manual3 Ad Code
শিষ্যরা কেমন চাপমুক্ত আছেন সেই ধারণাও দিলেন আনচেলত্তি, ‘খেলোয়াড়রা বেশ ভালো ঘুমাবে। প্রধান কোচের চেয়েও ভালো, এটাই আমি বলতে পারি।’ এ ছাড়া বিশ্বকাপে কেউই স্পষ্ট ফেভারিট নয় বলে দাবি এই কিংবদন্তি কোচের, ‘গ্রুপ পর্বে হয়তো কোনো দল অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে। তবে আমি মনে করি না যে, এখনও চূড়ান্ত ফেভারিট কেউ সামনে এসেছে। এটি অনেক কঠিন লড়াই এবং ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা।’