প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ণ
র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো!

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব শুরু হতেই মাঠে জমে উঠেছে তীব্র লড়াই। এখানে প্রতিটি মুহূর্তেই যেন অগ্নিপরীক্ষা—একটিমাত্র ভুল পদক্ষেপে ধূলিসাৎ হয়ে যেতে পারে বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম। কেউ এখানে ট্র্যাজিক হিরো হয়ে বিদায় নেবেন, আবার কেউ নিজের নাম লিখিয়ে যাবেন অমরত্বের পাতায়।

Manual8 Ad Code

এবারের গ্রুপ পর্বে ফুটবল বিশ্বের বাঘা বাঘা তারকাদের ছাপিয়ে একক আধিপত্য দেখিয়েছেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি। ৩ ম্যাচে ৬ গোল করে তিনি টুর্নামেন্টে যেন বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৯টি গোল করার অনন্য ও ঐতিহাসিক কীর্তি গড়েছেন এই কিংবদন্তি।

Manual5 Ad Code

বিশ্ব ফুটবলে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করা ৩৯ বছর বয়সি এই ফুটবলারের গোলসংখ্যা বর্তমান বিশ্বের সেরা তিন তরুণ তুর্কি—কিলিয়ান এমবাপে (৪ গোল), ভিনিসিয়ুস জুনিয়র (৪ গোল) এবং আর্লিং হালান্ডের (৪ গোল) চেয়েও বেশি।

মাঠের পারফরম্যান্সের ডাটা বা উপাত্তের ওপর ভিত্তি করে ফিফা এবার চালু করেছে নতুন খেলোয়াড় মূল্যায়ন পদ্ধতি ‘পাওয়ার র‍্যাঙ্কিং’। তবে অবাক করার বিষয়, গ্রুপ পর্ব শেষে এবং রাউন্ড অব ৩২ শুরুর আগে প্রকাশ পাওয়া এই তালিকায় দেখা যায়, ৬ গোল করলেও আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এক নম্বরে নেই আর্জেন্টিনা অধিনায়ক। এমনকি কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়ুস জুনিয়রও শীর্ষস্থানে জায়গা করে নিতে পারেননি।

ফিফার নিয়ম অনুযায়ী, এই পাওয়ার র‍্যাঙ্কিং মূলত পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের ম্যাচ প্রতি পারফরম্যান্সের সামগ্রিক মূল্যায়ন। এখানে আউটফিল্ড খেলোয়াড়দের তিনটি ক্যাটাগরিতে (আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণভাগ) ০ থেকে ১০-এর স্কেলে স্কোর দেওয়া হয়। (গোলরক্ষকদের ক্ষেত্রে বল পজেশন ও গোল বাঁচানোর দক্ষতার ওপর নম্বর দেওয়া হয়)।

ফিফার সর্বশেষ এই পাওয়ার র‍্যাঙ্কিংয়ে সবাইকে চমকে দিয়ে ১ নম্বর স্থানটি দখল করেছেন জার্মানির দেনিজ উন্দাভ। রাউন্ড অব ৩২-র খেলায় প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে হেরে জার্মানি বিদায় নিলেও ভিএফবি স্টুটগার্টের এই তারকা উইঙ্গার আক্রমণভাগে ৮.৩৬, সৃজনশীলতায় ৬.৭৮ এবং রক্ষণে ৪.৭ স্কোর পেয়ে শীর্ষে স্থান করে নিয়েছেন।

Manual5 Ad Code

অপরদিকে, ৮.৩৪ (আক্রমণ), ৬.৪৩ (সৃজনশীলতা) এবং ৫.১৪ (রক্ষণ) স্কোর নিয়ে তালিকার ২ নম্বরে রয়েছেন লিওনেল মেসি।

এছাড়া ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (৮.১৩, ৭.২৫, ৪.৫৯) এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র (৭.৯২, ৬.৩) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। অন্যদিকে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ৫.৭২, ৪.৯৮ ও ৪.৭৪ স্কোর নিয়ে তালিকার ৭৯ নম্বরে অবস্থান করছেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code