প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গ্রুপসেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
গ্রুপসেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।

Manual3 Ad Code

ব্যাট হাতে আগেই নিজেদের পুঁজি গড়ে নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। কিন্তু জবাব দিতে নামা মালেশিয়াকে স্রেফ দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪.৫ ওভারে স্বাগতিকদের ২৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। তাতে ১২০ রানের বিশাল জয় নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

Manual7 Ad Code

মালশিয়ার ব্যাটারদের থিতুই হতে দেয়নি বাংলাদেশ। এমনকি তাদের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। বাকিদের স্কোর যথাক্রমে—০,৩,৩,০,১,১,২,১,১ ও ০। অতিরিক্ত থেকে এসেছে ১২টি রান। মূলত মালেশিয়ার ইনিংস ২৯ রানে গিয়েছে এই অতিরিক্ত ১২ রানের কারণেই।

বাংলাদেশের হয়ে বল হাতে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন। আর লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

Manual6 Ad Code

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।

Manual4 Ad Code

মালেয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code