বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’
বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’
editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্পোর্টস ডেস্ক :
লামিন ইয়ামাল কতটি গোল করলেন, কয়টি গোল বানিয়ে দিলেন, সেই হিসাব ছাপিয়ে এখন কৌতূহল জাগে প্রতিপক্ষের রক্ষণভাগকে তিনি কীভাবে নাচিয়েছেন তা নিয়ে! গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে অবিশ্বাস্য সব আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই কিশোর। কোচ হান্সি ফ্লিক তো দাবি করেই বসলেন, এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়।
Manual4 Ad Code
বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। লা লিগায় প্রথম ৯ ম্যাচ জিতে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড ছুঁয়েছে তারা। প্রথম গোল করে ও তৃতীয় গোলে অ্যাসিস্ট করে ম্যাচ জেতানো অবদান রাখেন ইয়ামাল। পুরো ম্যাচে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে থাকেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। অবিশ্বাস্য পারফরম্যান্সের পর তাকে নিয়ে প্রশংসা করতে কার্পণ্যতা দেখাননি ফ্লিক।
Manual8 Ad Code
বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলে কাজ করার সুবাদে অনেক বিশ্বমানের প্রতিভাদের দেখার সুযোগ হয়েছে ফ্লিকের। সেই অভিজ্ঞতা থেকে ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেন তিনি।
প্রথম গোলটি যেভাবে করেছেন ইয়ামাল, তাতে মুগ্ধ ফ্লিক। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে জাল কাঁপান তিনি। মাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
Manual3 Ad Code
বার্সা কোচ আরও বললেন, ‘আমি তার পারফরম্যান্সে খুব খুশি এবং আমি এটাই বলতে চাই। অবশ্য তার চাপ আছে, তার বয়স ১৯ বছর এবং প্রত্যেক ম্যাচেই খেলেছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। সে খুব ভালো। তার পারফরম্যান্স ও মানসিকতা অবিশ্বাস এবং সেরা খেলোয়াড়রা এমনই।’
ইয়ামালকে নিয়ে গর্ববোধ করেন ফ্লিক, ‘আমি তাকে বলেছিলাম আমি খুব গর্বিত। কারণ সে চমৎকার খেলা খেলেছে।’
টানা ৯ জয়ে বার্সেলোনা ২৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে। ৯ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ তাদের। তার আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে কাতালানরা।