প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘হোম ভেন্যু’ সিলেটের উইকেট নিয়ে যা বলছেন অমিত

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
‘হোম ভেন্যু’ সিলেটের উইকেট নিয়ে যা বলছেন অমিত

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual2 Ad Code

নায়ারণগঞ্জে বাড়ি হলেও জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে খেলেন অমিত হাসান। যে কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তার জন্য একপ্রকার হোম ভেন্যু। এবার সেখানেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে তার।

Manual7 Ad Code

 

মুমিনুল হকের বিকল্প হিসেবে সিলেট টেস্টের দলে ডাক পেয়েছেন অমিত। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টের উইকেট নিয়ে কথা বলেছেন তরুণ এই ব্যাটার। আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন এই ব্যাটার।

সেখানে অমিত বলেন, ‘উইকেট কেমন হবে তা ডিপেন্ড করে। এনসিএলে একরকম উইকেট থাকে। এখন পর্যন্ত ঘাসের উইকেট দেখলাম। এখনও ১-২ দিন বাকি আছে, দেখা যাক। আমাদের শেষ ২ ম্যাচে ভিন্নরকম ছিল, এখন আরেকরকম। ১-২ দিন পর বোঝা যাবে উইকেট কেমন।’

Manual4 Ad Code

সিলেট টেস্টে অতীতে পেসাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। শেষদিকে স্পিনাররাও ভালো করেন। সব মিলিয়ে স্পোর্টিং উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। এই উইকেটে ভালো ভালো ইনিংসও আছে অমিতের, ‘প্রত্যেক ব্যাটার চায় রান করতে। আমার প্রক্রিয়াও একই ছিল, এ কারণে রান করেছি।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code