দলের সঙ্গে অনুশীলন করেননি তপু, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন?
দলের সঙ্গে অনুশীলন করেননি তপু, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন?
editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
Manual8 Ad Code
ক্রীড়া ডেস্ক:
Manual5 Ad Code
বাংলাদেশ ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণ। ভুটান ম্যাচের দিন ওয়ার্ম আপ করার সময় ব্যথা পান তিনি। দুই দিন পেরিয়ে গেলেও এখনো পুর্নাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তপু।
Manual1 Ad Code
Manual1 Ad Code
আজ সকালে বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে বাংলাদেশ দল অনুশীলন করে। সেই অনুশীলনে তপু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ফিজিও তাকে আলাদাভাবে রানিং করিয়েছেন। মোরসালিন ও সোহেল রানা অবশ্য দলের সঙ্গেই অনুশীলন করেছেন।
১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচের আগে দুই দিন সময় রয়েছে। কিন্তু এই দুই দিনে পূর্ণাঙ্গ অনুশীলনে তপু ফিরতে পারবেন কি না তা নিয়ে সংশয় থাকছে। ৫ জুনের পর থেকে এখন পর্যন্ত তপু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি।
Manual8 Ad Code
তপু বর্মণকে সাফ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে আনা হয়। অধিনায়কের আকস্মিক ইনজুরিতে পড়া নিয়ে শঙ্কায় পড়েছে দল। সোহেল রানা, মোরসালিনও ২৩ জনের স্কোয়াডে ছিলেন না ভুটান ম্যাচে। তাদের ফিটনেস নিয়েও কোচিং স্টাফে প্রশ্ন রয়েছে বলে জানা গেছে। ফুটবলাররা ইনজুরি আড়াল করছেন নাকি ফিটনেস কোচ-ট্রেইনার ইনজুরি ধরতে পারছেন না, ফেডারেশন কর্তাদের মধ্যেই এ নিয়ে আলোচনা চলছে।