প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

লিটন দাসের সঙ্গে কী হয়েছিল দর্শকদের

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
লিটন দাসের সঙ্গে কী হয়েছিল দর্শকদের

Manual7 Ad Code

খেলা ডেস্ক:

লিটন দাস চুপ করেই ছিলেন। কোনো প্রতিক্রিয়া দেখাননি। দর্শক ‘অসম্মান’ করলে একজন ক্রিকেটারের কীই–বা করার থাকে। লিটন তাই দাঁড়িয়ে ছিলেন নির্বিকার চেহারায়। তাঁর দল ঢাকা ক্যাপিটালস অবশ্য চুপ থাকেনি। দুঃসময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে। লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও।

Manual7 Ad Code

ঘটনাটি আসলে কী? ১৬ জানুয়ারির ঘটনা এটি। চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাঁকে উদ্দেশ্য করে ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।

এক–দুবার নয়, বেশ লম্বা সময় ধরে লাগাতারভাবে। এমন স্লোগান শুনে হতবাক লিটন সেসব দর্শকের দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। লিটনের তাকানোতে অবশ্য ক্রোধ ছিল না, অসহায়ত্বই ফুটে উঠেছিল যেন!

Manual5 Ad Code

এমনিতে সময়টা লিটনের খারাপ যাচ্ছে। বিপিএলে সম্প্রতি রানে ফিরলেও চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন, এ তো বড় ধাক্কা লিটনের জন্য। এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই।

কিন্তু সেটা তো পানইনি, উল্টো কানের কাছে দুয়ো শুনেই হয়তো লিটন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। টেলিভিশন ক্যামেরায় এই ঘটনা দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট করায় সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

লিটনকে গ্যালারি থেকে দুয়ো দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তাঁর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নিজেদের অফিশিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

এই বার্তা মন ছুঁয়েছে লিটনের। কৃতজ্ঞতা জানিয়ে নিজের পেজে লিটন লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে এমন দারুণ প্রতিক্রিয়া আমার মন ছুঁয়েছে। সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে ও অন্য খেলোয়াড়দের ভালো-মন্দে সমর্থন করেন। আপনাদের বিশ্বাসই আমাদের পৃথিবী।’

 

Manual6 Ad Code

বেশ কিছুদিন ধরে ওয়ানডেতে রান না পাওয়া (সর্বশেষ ১৪ ওয়ানডেতে ফিফটি নেই) লিটন সম্প্রতি বিপিএলে রানে ফিরেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলেন ১২৫* রানের ইনিংস।

এই পরিস্থিতিতে লিটনকে দর্শকের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদ্‌যাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code