প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিপিএলে প্রথম হারের স্বাদ পেল রংপুর

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
বিপিএলে প্রথম হারের স্বাদ পেল রংপুর

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে দুরন্ত ঘোড়ার মতই ছুটছিল রংপুর রাইডার্স। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান পোক্ত করেছিল দলটি। সাবেক চ্যাম্পিয়নরা ৮ ম্যাচের সবকটিতেই জিতে আজ মাঠে নেমেছিল নিজেদের নবম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে। তবে টানা জয়ের ধারা এবার আর বজায় রাখতে পারল না নুরুল হাসান সোহানের দল।

Manual5 Ad Code

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১৪৬ রানে। আর তাতে ২৪ রানে হেরে অপরাজিত থেকে প্লে অফে যাওয়া হল না রংপুরের।

Manual7 Ad Code

রাজশাহীর দেওয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। এরপর দলকে পথ দেখিয়েছিলেন সাইফ হাসান। তবে দলীয় ৫৫ রানে খুশদীল শাহ আউট হলে ফের ধাক্কা খায় রংপুর। এদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত স্কোরবোর্ডে রান তোলা সাইফও আউট হন ২৯ বলে ৪৩ রান করে।

সাইফ ফেরার পর ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরেন মেহেদী হাসান। এরপর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিলেন অধিনায়ক সোহান। তবে ২৬ বলে ৪১ রান করে সোহান আউট হওয়ার পর সাইফউদ্দিনও ১৪ বলে ২৩ রান করে আউট হলে শেষ পর্যন্ত ১৪৬ রানেই থামে রংপুরের ইনিংস। আর তাতে ২৪ রানের জয় পায় রাজশাহী।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code