প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

Manual7 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

Manual1 Ad Code

 

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩ ওভারে ক্যারিবিয়ান নারী দলের ৬ উইকেটে ৫৪ রানের জবাবে ২৫ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ।

Manual3 Ad Code

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

Manual5 Ad Code

 

ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।

৫৫ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। কোনো বাধা-বিপত্তি ছাড়াই দুই ওপেনার বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন। ফাহমিফা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস দল জিতিয়ে মাঠ ছাড়েন। ফাহমিদা ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়া ২৮ বলে ২৫ রান করেন।

 

 

বল হাতে বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি তিনটি ও আনিসা আক্তার সোবা দুটি উইকেট শিকার করেন। আর ক্যারিবিয়ান মেয়েরা অতিরিক্ত রানই দিয়েছেন ১৬।

যদিও টুুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছে সুমাইয়া আক্তারের দল।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code