প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জমকালো অনুষ্ঠানে নেইমারকে বরণ করে নিল সান্তোস

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ণ
জমকালো অনুষ্ঠানে নেইমারকে বরণ করে নিল সান্তোস

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নেইমার অবশেষে ঘরে ফিরলেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, যেখানে তার ফুটবলযাত্রা শুরু হয়েছিল, সেখানেই এবার নতুন করে শুরু হচ্ছে তার ক্যারিয়ারের আরেক অধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেন তিনি।

Manual7 Ad Code

সান্তোসের সহ-সভাপতি ফার্নান্দো বোনাভিডেস এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘চুক্তিটি আপাতত ছয় মাসের জন্য, তবে আমরা অবশ্যই চাইব সে যেন আরও অনেক দিন আমাদের সঙ্গে থাকে।‘ নেইমারকে দীর্ঘ সময় ধরে দলে রাখার ইচ্ছার কথাও জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আশা, নেইমার অন্তত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।‘

Manual8 Ad Code

৩২ বছর বয়সী এই তারকা বার্সেলোনা ও পিএসজি মাতিয়ে ২০২৩ সালে যোগ দেন সৌদি ক্লাব আল-হিলালে। বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবে পাড়ি জমালেও মাত্র সাতটি ম্যাচ খেলেই চোটের কারণে ছিটকে যেতে হয় তাকে।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। সেই চোট তাকে এক বছর মাঠের বাইরে ঠেলে দেয়। এরপর আরও কিছু হ্যামস্ট্রিং ও হাঁটুর চোট তার ফেরার পথ আরও কঠিন করে তোলে।

Manual6 Ad Code

অবশেষে দীর্ঘ বিরতির পর ফিরলেন তিনি, তাও নিজের শৈশবের ক্লাবে। সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code